তোমার কাছে এ বর মাগি | tomar kachhe e bor magi Getting your Trinity Audio player ready... তোমার কাছে এ বর মাগিমরণ হতে যেন জাগি গানের সুরে।যেমনি নয়ন মেলি, যেনমাতার স্তন্যসুধা-হেননবীন জীবন দেয় না পূরে গানের সুরে।সেথায় তরু তৃণ যতমাটির বাঁশি হতে ওঠে গানের মতো।আলোক সেথা দেয় গো আনিআকাশের আনন্দবাণী,হৃদয়-মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 137