তোমাদের যে মিলন হবে | tomader je milon hobe Getting your Trinity Audio player ready... তোমাদের যে মিলন হবে বিশ্বে হল জানাজানি–তারাগুলি করছে কেবল হাসাহাসি কানাকানি।রাত্রি যখন গভীর হবে বাসর-ঘরের বাতায়নেমারবে ওরা উঁকিঝুঁকি –এইটে ওদের আছে মনে।তোমরা যদি শোধ দিতে চাও, এনেছি এই যন্ত্রখানি[১]ওরা কেন লুকিয়ে রবে অন্ধকারের পর্দা টানি।তোমরা কোণে দাঁড়িয়ে দেখো আলোক-সভার মিলন-রাতি–দ্যুলোকেতে ভূলোকেতে হোক-না আড়ি-পাতাপাতি। [১] দূরবীক্ষণ– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 128