আজ ধানের খেতে রৌদ্রছায়ায় | aj dhaner khete roudro chhayay Getting your Trinity Audio player ready... আজ ধানের খেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা। নীল আকশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে, উড়ে বেড়ায় আলোয় মেতে; আজ কিসের তরে নদীর চরে চখাচখির মেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুঠ করে। যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি। আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 152