খেয়া | kheya Getting your Trinity Audio player ready... তুমি এ পার-ও পার কর কে গো, ওগো খেয়ার নেয়ে!আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে তাই চেয়ে, ওগো খেয়ার নেয়ে! ভাঙিলে হাট দলে দলে সবাই যবে ঘাটে চলে আমি তখন মনে করি আমিও যাই ধেয়ে, ওগো খেয়ার নেয়ে! তুমি সন্ধ্যাবেলা ও পার-পানে তরণী যাও বেয়ে,দেখে মন আমার কেমন সুরে ওঠে যে গান গেয়ে, ওগো খেয়ার নেয়ে! কালো জলের কলোকলে আঁখি আমার ছলোছলে, ও পার হতে সোনার আভা পরান ফেলে ছেয়ে, ওগো খেয়ার নেয়ে! দেখি তোমার মুখে কথাটি নেই, ওগো খেয়ার নেয়ে!কী যে তোমার চোখে লেখা আছে দেখি যে তাই চেয়ে, ওগো খেয়ার নেয়ে! আমার মুখে ক্ষণতরে যদি তোমার আঁখি পড়ে আমি তখন মনে করি আমিও যাই ধেয়ে, ওগো খেয়ার নেয়ে!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 140