ভূমিকা | bhumika Getting your Trinity Audio player ready... ডুগডুগিটা বাজিয়ে দিয়েধুলোয় আসর সাজিয়ে দিয়ে পথের ধারে বসল জাদুকর।এল উপেন, এল রূপেন,দেখতে এল নৃপেন, ভূপেন, গোঁদলপাড়ার এল মাধু কর।দাড়িওয়ালা বুড়ো লোকটা,কিসের-নেশায়-পাওয়া চোখটা, চারদিকে তার জুটল অনেক ছেলে।যা-তা মন্ত্র আউড়ে, শেষেএকটুখানি মুচকে হেসে ঘাসের ‘পরে চাদর দিল মেলে।উঠিয়ে নিল কাপড়টা যেইদেখা দিল ধুলোর মাঝেই দুটো বেগুন, একটা চড়ুইছানা,জামের আঁঠি, ছেঁড়া ঘুড়ি,একটিমাত্র গালার চুড়ি, ধুঁইয়ে-ওঠা ধুনুচি একখানা,টুকরো বাসন চিনেমাটির,মুড়ো ঝাঁটা খড়কেকাঠির, নলছে-ভাঙা হুঁকো, পোড়া কাঠটা–ঠিকানা নেই আগুপিছুর,কিছুর সঙ্গে যোগ না কিছুর, ক্ষণকালের ভোজবাজির এই ঠাট্টা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 96