ARTPOET.IN

     টাকা সিকি আধুলিতে | taka siki adhulite

Getting your Trinity Audio player ready...

   টাকা সিকি আধুলিতে

     ছিল তার হাত জোড়া;

যে-সাহসে কিনেছিল

     পান্তোয়া সাত ঝোড়া।

     ফুঁকে দিয়ে কড়াকড়ি

     শেষে হেসে গড়াগড়ি;

ফেলে দিতে হল সব–

     আলুভাতে পাত-জোড়া।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top