ARTPOET.IN

জ্বেলেছে পথের আলোক | jwelechhe pother alok

Getting your Trinity Audio player ready...

জ্বেলেছে পথের আলোক

সূর্যরথের চালক,

      অরুণরক্ত গগন।

বক্ষে নাচিছে রুধির–

কে রবে শান্ত সুধীর?

      কে রবে তন্দ্রামগন?

বাতাসে উঠিছে হিলোল,

সাগর ঊর্মি-বিলোল,

      এল মহেন্দ্র লগন–

           কে রবে তন্দ্রামগন?

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top