জ্বালো ওগো, জ্বালো ওগো, সন্ধ্যাদীপ | jwalo ogo jwalo ogo sondhyadip Getting your Trinity Audio player ready... জ্বালো ওগো, জ্বালো ওগো, সন্ধ্যাদীপ জ্বালোহৃদয়ের এক প্রান্তে ওইটুকু আলোস্বহস্তে জাগায়ে রাখো। তাহারি পশ্চাতেআপনি বসিয়া থাকো আসন্ন এ রাতেযতনে বাঁধিয়া বেণী সাজি রক্তাম্বরেআমার বিক্ষিপ্ত চিত্ত কাড়িবার তরেজীবনের জাল হতে। বুঝিয়াছি আজিবহুকর্মকীর্তিখ্যাতি আয়োজনরাজিশুষ্ক বোঝা হয়ে থাকে, সব হয় মিছেযদি সেই স্তূপাকার উদ্যোগের পিছেনা থাকে একটি হাসি; নানা দিক হতেনানা দর্প নানা চেষ্টা সন্ধ্যার আলোতেএক গৃহে ফিরে যদি নাহি রাখে স্থিরএকটি প্রেমের পায়ে শ্রান্ত নতশির।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 82