ARTPOET.IN

জীবনে তব প্রভাত এল | jibone tobo probhat elo

Getting your Trinity Audio player ready...

জীবনে তব প্রভাত এল

      নব-অরুণকান্তি।

তোমারে ঘেরি মেলিয়া থাক্‌

      শিশিরে-ধোওয়া শান্তি।

মাধুরী তব মধ্যদিনে

      শক্তিরূপ ধরি

কর্মপটু কল্যাণের

      করুক দূর ক্লান্তি ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top