জীবন-স্রোতে ঢেউয়ের পরে | jibon srote dheuyer pore Getting your Trinity Audio player ready... জীবন-স্রোতে ঢেউয়ের ‘পরে কোন্-আলো ওই বেড়ায় দুলে?ক্ষণে ক্ষণে দেখি যে তাই বসে বসে বিজন কূলে।ভাসে তবু যায় না ভেসে,হাসে আমার কাছে এসে,দু-হাত বাড়াই ঝাঁপ দিতে চাই মনে করি আনব তুলে। শান্ত হ রে শান্ত হ মন, ধরতে গেলে দেয় না ধরা–নয় সে মণি নয় সে মানিক নয় সে কুসুম ঝরে-পড়া।দূরে কাছে আগে পাছে,মিলিয়ে আছে ছেয়ে আছে,জীবন হতে ছানিয়ে তারে তুলতে গেলে মরবি ভুলে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 80