জীবন আমার যে অমৃত | jibon amar je omrito Getting your Trinity Audio player ready... জীবন আমার যে অমৃতআপন-মাঝে গোপন রাখেপ্রতিদিনের আড়াল ভেঙেকবে আমি দেখব তাকে।তাহারি স্বাদ ক্ষণে ক্ষণেপেয়েছি তো আপন মনে,গন্ধ তারি মাঝে মাঝেউদাস ক’রে আমায় ডাকে।নানা রঙের ছায়ায় বোনাএই আলোকের অন্তরালেআনন্দরূপ লুকিয়ে আছেদেখব না কি যাবার কালে।যে নিরালায় তোমার দৃষ্টিআপনি দেখে আপন সৃষ্টিসেইখানে কি বারেক আমায়দাঁড় করাবে সবার ফাঁকে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 81