জানি নাই গো সাধন তোমার | jani nai go sadhon tomar Getting your Trinity Audio player ready... জানি নাই গো সাধন তোমার বলে কারে।আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে। অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে ভয় করি নি তোমায় আমি অন্ধকারে। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে “পথ দিয়ে তুই আসিস নি যে ফিরে যা রে।” ফেরার পন্থা বন্ধ ক’রে আপনি বাঁধো বাহুর ডোরে, ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 91