গতি | gati Getting your Trinity Audio player ready... জানি আমি সুখে দুঃখে হাসি ও ক্রন্দনেপরিপূর্ণ এ জীবন, কঠোর বন্ধনেক্ষতচিহ্ন পড়ে যায় গ্রন্থিতে গ্রন্থিতে,জানি আমি, সংসারের সমুদ্র মন্থিতেকারো ভাগ্যে সুধা ওঠে, কারো হলাহল।জানি না কেন এ সব, কোন্ ফলাফলআছে এই বিশ্বব্যাপী কর্মশৃঙ্খলার।জানি না কী হবে পরে, সবি অন্ধকারআদি অন্ত এ সংসারে– নিখিল দুঃখেরঅন্ত আছে কি না আছে, সুখ-বুভুক্ষেরমিটে কি না চির-আশা। পণ্ডিতের দ্বারেচাহি না এ জনমরহস্য জানিবারে।চাহি না ছিঁড়িতে একা বিশ্বব্যাপী ডোর,লক্ষ কোটি প্রাণী-সাথে এক গতি মোর।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 84