সৎকার গাথা | satkar gatha Getting your Trinity Audio player ready... আমরা যেদিন আগুনের নদী থেকেতুলে আনলাম মা’র ভেসে-যাওয়া দেহসারা গা জ্বলছে, বোন তোর মনে আছেপ্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ দীর্ঘ চঞ্চু, রোঁয়া-ওঠা ঘাড় তুলেএগিয়ে এসেছে অভিজ্ঞ মোড়লেরাবলেছে, এ সভা বিধান দিচ্ছে শোনোদাহ করবার অধিকারী নয় এরা সেই রাত্রেই পালিয়েছি গ্রাম ছেড়েকাঁধে মা’র দেহ, উপরে জ্বলছে চাঁদপথে পড়েছিল বিষাক্ত জলাভূমিপথে পড়েছিল চুন লবণের খাদ আমার আঙুল খসে গেছে, তোর বুকশুকিয়ে গিয়েছে তীব্র চুনের ঝাঁঝেআহার ছিল না, শৌচ ছিল না কারোআমরা ছিলাম শববহনের কাজে যে দেশে এলাম,মরা গাছ চারিদিকেডাল থেকে ঝোলে মৃতপশুদের ছালপৃথিবীর শেষ নদীর কিনারে এসেনামিয়েছি আজ জননীর কংকাল বোন তোকে বলি, এ অস্থি পোড়াবো নাগাছের কোটরে রেখে যাবো এই হাড়আমরা শিখি নি । পরে যারা আছে তারাতারা শিখবে না এর ঠিক ব্যবহার? সারা গায়ে আজ ছত্রাক আমাদেরচোখ নেই, শুধু কোটর জ্বলছে ক্ষোভেআমি ভুলে গেছি পুরুষ ছিলাম কিনাতোর মনে নেই ঋতু থেমে গেছে কবে পূবদিকে সাদা করোটি রঙের আলোপিছনে নামছে সন্ধ্যার মতো ঘোরপৃথিবীর শেষ শ্মশানের মাঝখানেবসে আছি শুধু দুই মৃতদেহ চোর।– জয় গোস্বামী Post Views: 231