স্মারক | Sarok Getting your Trinity Audio player ready... আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়তবুও পড়িবে মনে,চঞ্চল হাওয়া যদি ফেরে হৃদয়ের আঙ্গিনায়রজনীগন্ধা বনে,তবুও পড়িবে মনে।বলাকার পাখা আজও যদি উড়ে সুদূর দিগঞ্চলেবন্যার মহাবেগে,তবুও আমার স্তব্ধ বুকের ক্রন্দন যাবে মেলেমুক্তির ঢেউ লেগে,মুক্তির মহাবেগে।বাসরঘরের প্রভাতের মতো স্বপ্ন মিলায় যদিবিনিদ্র কলরবেতবুও পথের শেষ সীমাটুকু চিরকাল নিরবধিপার হয়ে যেতে হবে,বিনিদ্র কলরবে।মদিরাপাত্র শুষ্ক যখন উৎসবহীন রাতেবিষণ্ণ অবসাদেবুঝি বা তখন সুপ্তির তৃষা ক্ষুব্ধ নয়নপাতেঅস্থির হয়ে কাঁদে,বিষণ্ণ অবসাদে।নির্জন পথে হঠাৎ হাওয়ার আসক্তহীন মায়াধূলিরে উড়ায় দূরে,আমার বিবাগী মনের কোণেতে কিসের গোপন ছায়ানিঃশ্বাস ফেলে সুরে;ধূলিরে উড়ায় দূরে।কাহার চকিত-চাহনি-অধীর পিছনের পানে চেয়েকাঁদিয়া কাটায় রাতি,আলেয়ার বুকে জ্যোৎস্নার ছবি সহসা দেখিতে পেয়েজ্বালে নাই তার বাতি,কাঁদিয়া কাটায় রাতি।বিরহিণী তারা আঁধারের বুকে সূর্যেরে কভু হায়দেখেনিকো কোনো ক্ষণে।আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায়হয়তো পড়িবে মনে,রজনীগন্ধা বনে।।-সুকান্ত ভট্টাচার্য Post Views: 138