ওরে   এ কোন্ স্নেহ-সুরধুনী নামল আমার সাহারায়?  
            বক্ষে কাঁদার বান ডেকেছে, আজ হিয়া কূল না হারায়!  
                  কণ্ঠে চেপে শুষ্ক তৃষা  
                  মরুর সে পথ তপ্ত সিসা,  
      চলতে একা পাইনি দিশা ভাই;  
      বন্ধ নিশাস – একটু বাতাস!  
            এক ফোঁটা জল জহর-মিশা! –  
      মিথ্যা আশা, নাই সে নিশানাই!  
      হঠাৎ ও কার ছায়ার মায়া রে? –
যেন   ডাক-নামে আজ গাল-ভরা ডাক ডাকছে কে ওই মা-হারায়!
  
      লক্ষ যুগের বক্ষ-ছাপা তুহিন হয়ে যে ব্যথা আর কথা ছিল ঘুমা,  
            কে সে ব্যথায় বুলায় পরশ রে? –
ওরে   গলায় তুহিন কাহার কিরণতপ্ত সোহাগ-চুমা?
            ওরে ও ভূত, লক্ষ্মীছাড়া,  
            হতভাগা, বাঁধনহারা।  
      কোথায় ছুটিস! একটু দাঁড়া, হায়!  
            ওই তো তোরে ডাকচে স্নেহ,  
            হাতছানি দেয় ওই তো গেহ,  
      কাঁদিস কেন পাগল-পারা তায়?
এত    ডুকরে কিসের তিক্ত কাঁদন তোর?  
      অভিমানি! মুখ ফেরা দেখ যা পেয়েচিস তাও হারায়!
হায়,   বুঝবে কে যে স্নেহের ছোঁয়ায় আমার বাণী রা হারায়।

-কাজী নজরুল ইসলাম

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago