সূর্যের আলো মেটায় খোরাক কার; সেই কথা বুঝা ভার অনাদি যুগের অ্যামিবার থেকে আজিকে ওদের প্রাণ গড়িয়া উঠিল কাফ্রির মতো সূর্যসাগরতীরে কালো চামড়ার রহস্যময় ঠাস বুনোনিটি ঘিরে।
চারিদিকে স্থির-ধুম্র নিবিড় পিড়ামিড যদি থাকে- অনাদি যুগের অ্যামিবার থেকে আজিকে মানবপ্রাণ সূর্যতাড়সে ভ্রুণকে যদিও করে ঢের ফলবান- তবুও আমরা জননী বলিবো কাকে? গড়িয়া উঠিলো মানবের দল সূর্যসাগরতীরে কালো আত্মার রহস্যময় ভুলের বুনুনি ঘিরে।