বৈশাখী ঝড় যতই আঘাত হানে

      সন্ধ্যা-সোনার ভাণ্ডারদ্বার-পানে,

           দস্যুর বেশে যতই করে সে দাবি

           কুণ্ঠিত মেঘ হারায় সোনার চাবি,

      গগন সঘন অবগুন্ঠন টানে।

      “খোলো খোলো মুখ’ বনলক্ষ্মীরে ডাকে,

      নিবিড় ধুলায় আপনি তাহারে ঢাকে।

           “আলো দাও’ হাঁকে, পায় না কাহারো সাড়া,

           আঁধার বাড়ায়ে বেড়ায় লক্ষ্মীছাড়া,

      পথ সে হারায় আপন ঘূর্ণিপাকে।

      তার পরে যবে শিউলিফুলের বাসে

      শরৎলক্ষ্মী শুভ্র আলোয় ভাসে,

           নদীর ধারায় নাই মিছে মত্ততা,

           কুন্দকলির স্নিগ্ধশীতল কথা,

      মৃদু উচ্ছ্বাস মর্মরে ঘাসে ঘাসে, —

      শিশির যখন বেণুর পাতার আগে

      রবির প্রসাদ নীরব চাওয়ায় মাগে,

           সবুজ খেতের নবীন ধানের শিষে

           ঢেউ খেলে যায় আলোকছায়ায় মিশে,

      গগনসীমায় কাশের কাঁপন লাগে, —

      হঠাৎ তখন সূর্যডোবার কালে

      দীপ্তি লাগায় দিক্‌ললনার ভালে;

           মেঘ ছেঁড়ে তার পর্দা আঁধার-কালো,

           কোথায় সে পায় স্বর্গলোকের আলো,

      চরম খনের পরম প্রদীপ জ্বালে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago