ওই  জানালার কাছে বসে আছে

     করতলে রাখি মাথা।

তার   কোলে ফুল পড়ে রয়েছে,

সে যে  ভুলে গেছে মালা গাঁথা।

শুধু  ঝুরু ঝুরু বায়ু বহে যায়,

তার  কানে কানে কী যে কহে যায়,

তাই আধো শুয়ে আধো বসিয়ে

কত ভাবিতেছে আনমনে।

              উড়ে উড়ে যায় চুল,

কোথাউড়ে    উড়ে পড়ে ফুল,

                 ঝুরু ঝুরু কাঁপে গাছপালা

     সমুখের উপবনে।

অধরের কোণে হাসিটি

     আধখানি মুখ ঢাকিয়া,

কাননের পানে চেয়ে আছে

  আধমুকুলিত আঁখিয়া।

সুদূর স্বপন ভেসে ভেসে

চোখে এসে যেন লাগিছে,

ঘুমঘোরময় সুখের আবেশ

  প্রাণের কোথায় জাগিছে।

চোখের উপরে মেঘ ভেসে যায়,

উড়ে উড়ে যায় পাখি,

সারাদিন ধরে বকুলের ফুল

ঝরে পড়ে থাকি থাকি।

মধুর আলস, মধুর আবেশ,

মধুর মুখের হাসিটি,

মধুর স্বপনে প্রাণের মাঝারে

বাজিছে মধুর বাঁশিটি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago