সীতা—বনবাসে | Sita Bonobase Getting your Trinity Audio player ready... ফিরাইলা বনপথে অতি ক্ষুণ্ণ মনেসুরথী লক্ষ্মণ রথ, তিতি চক্ষুঃ-জলে ;—-উজলিল বন-রাজী কনক কিরণেস্যন্দন, দিনেন্দ্র যেন অস্তের অচলে।নদী-পারে একাকিনী সে বিজন বনেদাঁড়ায়ে, কহিলা সতী শোকের বিহ্বলে ;—“ত্যজিলা কি, রঘু-রাজ, আজি এই ছলেচির জন্যে জানকীরে?হে নাথ!কেমনে—কেমনে বাঁচিবে দাসী ও পদ-বিরহে?কে, কহ, বারিদ-রূপে, স্নেহ-বারি দানে,( দাবানল-রূপে যবে দুখানল দহে )জুড়াবে,হে রঘুচূড়া,এ পোড়া পরাণে?নীরবিলা ধীর সাধ্বী;ধীরে যথা রহেবাহ্য-জ্ঞান-শূন্য মূর্ত্তি,নির্ম্মিত পাষাণে!-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 117