ওই যে পার্থীটি, সখি, দেখিছ পিঞ্জরে রে,
                  সতত চঞ্চল,—
কভু কাঁদে, কভু গায়,           যেন পাগলিনী-প্রায়,
    জলে যথা জ্যোতিবিম্ব—তেমতি তরল!
    কি ভাবে ভাবিনী যদি বুঝিতে,স্বজনি,
    পিঞ্জর ভাঙিয়া ওরে ছাড়িতে অমনি!

 

 

নিজে যে দুঃখিনী,            পরদুঃখ বুঝে সেই রে,
                 কহিনু তোমারে;—
আজি ও পাখীর মনঃ       বুঝি আমি বিলক্ষণ—
      আমিও বন্দী লো আজি ব্রজ-কারাগারে!
      সারিকা অধীর ভাবি কুসুম-কানন,
      রাধিকা অধীর ভাবি রাধা-বিনোদন!

 

 

      বনবিহারিণী ধনী বসন্তের সখী রে—
                 শুকের সুখিনী?
বলে ছলে,ধরে তারে,        বাঁধিয়াছ কারাগারে—
      কেমনে ধৈরজ ধরি রবে সে কামিনী?
      সারিকার দশা, সখি, ভাবিয়া অস্তরে,
      রাধিকারে বেঁধো না লো সংসার-পিঞ্জরে!

 

 

      ছাড়ি দেহ বিহগীরে মোর অনুরোধে রে—
                 হইয়া সদয়।
ছাড়ি দেহ যাক্ চলি,           হাসে যথা বনস্থলী—
     শুকে দেখি সুখে ওর জুড়াবে হৃদয়!
     সারিকার ব্যথা সারি, ওলো দয়াবতি,
     রাধিকার বেড়ি ভাঙ—এ মম মিনতি।

 

 

     এ ছার সংসার আজি অাঁধার, স্বজনি রে—
                 রাধার নয়নে!
কেনে তবে মিছে তারে     রাখ তুমি এ আঁধারে—
    সফরী কি ধরে প্রাণ বারির বিহনে?
    দেহ ছাড়ি, যাই চলি যথা বনমালী;
    লাগুক্ কুলের মুখে কলঙ্কের কালি!

 

 

    ভাল যে বাসে, স্বজনি, কি কাজ তাহার রে
                কুলমান ধনে?
শ্যামপ্রেমে উদাসিনী        রাধিকা শ্যাম-অধীনী—
    কি কাজ তাহার অাজি রত্ন আভরণে?
    মধু কহে, কুলে ভুলি কর লো গমন—
    শ্ৰীমধুসূদন, ধনি, রসের সদন!

-মাইকেল মধুসূদন দত্ত

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago