কিসের অশান্তি এই মহাপারাবারে,

সতত ছিঁড়িতে চাহে কিসের বন্ধন!

অব্যক্ত অস্ফুট বাণী ব্যক্ত করিবারে

শিশুর মতন সিন্ধু করিছে ক্রন্দন।

যুগ-যুগান্তর ধরি যোজন যোজন

ফুলিয়া ফুলিয়া উঠে উত্তাল উচ্ছ্বাস–

অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন,

নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ।

আছাড়ি চূর্ণিতে চাহে সমগ্র হৃদয়

কঠিন পাষাণময় ধরণীর তীরে,

জোয়ারে সাধিতে চায় আপন প্রলয়,

ভাঁটায় মিলাতে চায় আপনার নীরে।

অন্ধ প্রকৃতির হৃদে মৃত্তিকায় বাঁধা

সতত দুলিছে ওই অশ্রুর পাথার,

উন্মুখী বাসনা পায় পদে পদে বাধা,

কাঁদিয়া ভাসাতে চাহে জগৎ-সংসার।

সাগরের কণ্ঠ হতে কেড়ে নিয়ে কথা

সাধ যায় ব্যক্ত করি মানবভাষায়–

শান্ত করে দিই ওই চির ব্যাকুলতা,

সমুদ্রবায়ুর ওই চির হায় হায়।

সাধ যায় মোর গীতে দিবস রজনী

ধ্বনিতে পৃথিবী-ঘেরা সংগীতের ধ্বনি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago