নারীর দুখের দশা অপমানে জড়ানো

এই দেখি দিকে দিকে ঘরে ঘরে ছড়ানো।

জানো কি এ অন্যায় সমাজের হিসাবে

নিমেষে নিমেষে কত হলাহল মিশাবে?

পুরুষ জেনেছে এটা বিধিনির্দিষ্ট

তাদের জীবন-ভোজে নারী উচ্ছিষ্ট।

রোগ-তাপে সেবা পায়, লয় তাহা অলসে–

সুধা কেন ঢালে বিধি ছিদ্র এ কলসে!

সমসম্মান হেথা নাহি মানে পুরুষে,

নিজ প্রভুপদমদে তুলে রয় ভুরু সে।

অর্ধেক কাপুরুষ অর্ধেক রমণী

তাতেই তো নাড়ীছাড়া এ দেশের ধমণী।

বুঝিতে পারে না ওরা– এ বিধানে ক্ষতি কার।

জানি না কী বিপ্লবে হবে এর প্রতিকার।

একদা পুরুষ যদি পাপের বিরুদ্ধে

দাঁড়ায়ে নারীর পাশে নাহি নামে যুদ্ধে

অর্ধেক-কালি-মাখা সমাজের বুকটা

খাবে তবে বারে বারে শনির চাবুকটা।

এত কথা বৃথা বলা–যে পেয়েছে ক্ষমতা

নিঃসহায়ের প্রতি নাই তার মমতা,

আপনার পৌরুষ করি দিয়া লাঞ্ছিত

অবিচার করাটাই হয় তার বাঞ্ছিত।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago