সংযোজন – ২ | sangjojan 2 Getting your Trinity Audio player ready... পাখি, তোর সুর ভুলিস নে– আমার প্রভাত হবে বৃথা জানিস কি তা। অরুণ-আলোর করুণ পরশ গাছে গাছে লাগে, কাঁপনে তার তোরই যে সুর জাগে– তুই ভোরের আলোর মিতা জানিস কি তা। আমার জাগরণের মাঝে রাগিণী তোর মধুর বাজে জানিস কি তা। আমার রাতের স্বপন-তলে প্রভাতী তোর কী যে বলে নবীন প্রাণের গীতা জানিস কি তা॥– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 84