সংগীত | sangeet Getting your Trinity Audio player ready... কেমন সুন্দর আহা ঘুমায়ে রয়েছেচাঁদের জোছনা এই সমুদ্রবেলায়!এসো প্রিয়ে এইখানে বসি কিছুকাল;গীতস্বর মৃদু মৃদু পশুক শ্রবণে!সুকুমার নিস্তব্ধতা আর নিশীথিনী–সাজে ভালো মর্ম-ছোঁয়া সুধা-সংগীতেরে।বইস জেসিকা, দেখো, গগন-প্রাঙ্গণজলৎ কাঞ্চন-পাতে খচিত কেমন!এমন একটি নাই তারকামণ্ডলদিব্য গীত যে না গায় প্রতি পদক্ষেপে!অমর আত্মাতে হয় এমনি সংগীত।কিন্তু ধূলিময় এই মর্ত্য-আবরণযতদিন রাখে তারে আচ্ছন্ন করিয়াততদিন সে সংগীত পাই না শুনিতে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 94