শ্রাবণে | Shrabone Getting your Trinity Audio player ready... জল ঝরে জল ঝরে সারাদিন সারারাত-অফুরান্ নামতায় বাদলের ধারাপাত ।আকাশের মুখ ঢাকা, ধোঁয়ামাখা চারিধার,পৃথিবীর ছাত পিটে ঝামাঝম্ বারিধার ।স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়,নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরসায় ।উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণেরশেষ নাই শেষ নাই বরষার প্লাবনের ।জলেজলে জলময় দশদিক্ টলমল্,অবিরাম একই গান, ঢালো জল ঢালো জল ।ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের,ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের ।শুধু যেন বাজে কোথা নিঃঝুম ধুক্ধুক্,ধরণীর আশাভয় ধরণীর সুখদুখ ।-সুকুমার রায় Post Views: 175