দূর স্বর্গে বাজে যেন নীরব ভৈরবী।

ঊষার করুণ চাঁদ শীর্ণমুখচ্ছবি।

ম্লান হয়ে এল তারা; পূর্বদিগ্‌বধূর

কপোল শিশিরসিক্ত, পান্ডুর, বিধুর।

ধীরে ধীরে নিবে গেল শেষ দীপশিখা,

খসে গেল যামিনীর স্বপ্নযবনিকা।

প্রবেশিল বাতায়নে পরিতাপসম

রক্তরশ্মি প্রভাতের আঘাত নির্মম।

সেইক্ষণে গৃহদ্বারে সত্বর সঘন

আমাদের সর্বশেষ বিদায়-চুম্বন।

মুহূর্তে উঠিল বাজি চারি দিক হতে

কর্মের ঘর্ঘরমন্দ্র সংসারের পথে।

মহারবে সিংহদ্বার খুলে বিশ্বপুরে–

অশ্রুজল মুছে ফেলি চলি গেনু দূরে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago