শেষ কথা | shesh kotha Getting your Trinity Audio player ready... মাঝে মাঝে মনে হয়, শত কথা-ভারেহৃদয় পড়েছে যেন নুয়ে একেবারে।যেন কোন্ ভাবযজ্ঞ বহু আয়োজনেচলিতেছে অন্তরের সুদূর সদনে।অধীর সিন্ধুর মতো কলধ্বনি তারঅতি দূর হতে কানে আসে বারম্বার।মনে হয় কত ছন্দ, কত-না রাগিণী,কত-না আশ্চর্য গাথা, অপূর্ব কাহিনী,যতকিছু রচিয়াছে যত কবিগণেসব মিলিতেছে আসি অপূর্ব মিলনে–এখনি বেদনাভরে ফাটি গিয়া প্রাণউচ্ছ্বসি উঠিবে যেন সেই মহাগান।অবশেষে বুক ফেটে শুধু বলি আসি–হে চিরসুন্দর, আমি তোরে ভালবাসি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 53