রৌদ্রের গান | Roudrer Gaan Getting your Trinity Audio player ready... এখানে সূর্য ছড়ায় অকৃপণদুহাতে তীব্র সোনার মতন মদ,যে সোনার মদ পান ক’রে ধন ক্ষেতদিকে দিকে তার গড়ে তোলে জনপদ। ভারতী! তোমার লাবণ্য দেহ ঢাকেরৌদ্র তোমায় পরায় সোনার হার,সূর্য তোমার শুকায় সবুজ চুলপ্রেয়সী, তোমার কত না অহংকার। সারাটা বছর সূর্য এখানে বাঁধারোদে ঝলসায় মৌন পাহাড় কোনো,অবাধ রোদ্রে তীব্র দহন ভরারৌদ্রে জ্বলুক তোমার আমার মনও। বিদেশকে আজ ডাকো রৌদ্রের ভোজেমুঠো মুঠো দাও কোষাগার-ভরা সোনা,প্রান্তর বন ঝলমল করে রোদে,কী মধুর আহা রৌদ্রে প্রহর গোনা !রৌদ্রে কঠিন ইস্পাত উজ্জ্বলঝকমক করে ইশারা যে তার বুকেশূন্য নীরব মাঠে রৌদ্রের প্রজাস্তব করে জানি সূর্যের সম্মুখে। পথিক-বিরল রাজপথে সূর্যেরপ্রতিনিধি হাঁকে আসন্ন কলরব,মধ্যাহ্নের কঠোর ধ্যানের শেষেজানি আছে এক নির্ভয় উৎসব। তাইতো এখানে সূর্য তাড়ায় রাতপ্রেয়সী, তুমি কি মেঘভয়ে আজ ভীত?কৌতুকছলে এ মেঘ দেখায় ভয়,এ ক্ষণিক মেঘ কেটে যাবে নিশ্চিত। সূর্য, তোমায় আজকে এখানে ডাকি-দুর্বল মন, দুর্বলতর কায়া,আমি যে পুরনো অচল দীঘির জলআমার এ বুকে জাগাও প্রতিচ্ছায়া।।-সুকান্ত ভট্টাচার্য Post Views: 148