এবার আমার জ্যোতির্গেহে তিমির প্রদীপ জ্বালো।
আনো    অগ্নিবিহীন দীপ্তিশিখার তৃপ্তি অতল কালো।
                     তিমির প্রদীপ জ্বালো।

 

              নয়ন আমার তামস-তন্দ্রালসে
              ঢুলে পড়ুক ঘুমের সবুজ রসে,
         রৌদ্র-কুহুর দীপক-পাখা পড়ুক টুটুক খসে,
আমার   নিদাঘদাহে অমামেঘের নীল অমিয়া ঢালো।
                    তিমির প্রদীপ জ্বালো।

 

         মেঘে ডুবাও সহস্রদল রবি-কমলদীপ,
ফুটাও    আঁধার-কদম-ঘুমশাখে মোর স্বপন মণিনীপ।
                নিখিলগহন-তিমির তমাল গাছে
                কালো কালার উজল নয়ন নাচে,
         আলো-রাধা যে কালোতে নিত্য মরণ-যাচে –
  ওগো   আনো আমার সেই যমুনার জলবিজুলির আলো।
                    তিমির প্রদীপ জ্বালো।

 

         দিনের আলো কাঁদে আমার রাতের তিমির লাগি
সেথায়    আঁধার-বাসরঘরে তোমার সোহাগ আছে জাগি।
                ম্লান করে দেয় আলোর দহন-জ্বালা
                তোমার হাতের চাঁদ-প্রদীপের থালা,
         শুকিয়ে ওঠে তোমার তারা-ফুলের গগন-ডালা।
  ওগো    অসিত আমার নিশীথ-নিতল শীতল কালোই ভালো।
                   তিমির প্রদীপ জ্বালো।

-কাজী নজরুল ইসলাম

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago