বইছে নদী বালির মধ্যে, শূন্য বিজন মাঠ,

          নাই কোনো ঠাঁই ঘাট।

অল্প জলের ধারাটি বয়, ছায়া দেয় না গাছে,

          গ্রাম নেইকো কাছে।

রুক্ষ হাওয়ায় ধরার বুকে সূক্ষ্ম কাঁপন কাঁপে

          চোখ-ধাঁধানো তাপে।

কোথাও কোনো শব্দ-যে নেই তারই শব্দ বাজে

ঝাঁ-ঝাঁ ক’রে সারাদুপুর দিনের বক্ষোমাঝে।

আকাশ যাহার একলা অতিথ শুষ্ক বালুর স্তূপে

দিগ্‌বধূ রয় অবাক হয়ে বৈরাগিণীর রূপে।

দূরে দূরে কাশের ঝোপে শরতে ফুল ফোটে,

            বৈশাখে ঝড় ওঠে।

আকাশ ব্যেপে ভূতের মাতন বালুর ঘূর্ণি ঘোরে;

নৌকো ছুটে আসে না তো সামাল সামাল ক’রে।

বর্ষা হলে বন্যা নামে দূরের পাহাড় হতে,  

            কূল-হারানো স্রোতে

জলে স্থলে হয় একাকার; দমকা হাওয়ার বেগে

সওয়ার যেন চাবুক লাগায় দৌড়-দেওয়া মেঘে।

সারা বেলাই বৃষ্টিধারা ঝাপট লাগায় যবে

মেঘের ডাকে সুর মেশে না ধেনুর হাম্বারবে।

খেতের মধ্যে কল্‌কলিয়ে ঘোলা স্রোতের জল

ভাসিয়ে নিয়ে আসে না তো শ্যাওলা-পানার দল।

রাত্রি যখন ধ্যানে বসে তারাগুলির মাঝে

     তীরে তীরে প্রদীপ জ্বলে না যে–

                      সমস্ত নিঃঝুম

জাগাও নেই কোনোখানে, কোথাও নেই ঘুম।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago