রাশি-চক্র | Rashi Chakra Getting your Trinity Audio player ready... রাজপথে,শোভে যথা, রম্য-উপবনে,বিরাম-অ্যালয়বৃন্দ ; গড়িলা তেমতিদ্বাদশ মন্দির বিধি, বিবিধ রতনে,তব নিত্য পথে শূন্যে, রবি, দিনপতি।মাস কাল প্রতি গৃহে তোমার বসতি,গ্রহেন্দ্র ; প্রবেশ তব কখন সুক্ষণে,—কখন বা প্রতিকুল জীব-কুল প্রতি!অাসে এ বিরামালয়ে সেবিতে চরণেগ্রহব্রজ ; প্রজাব্রজ, রাজাসন-তলেপূজে রাজপদ যথা ; তুমি তেজাকর,হৈমময় তেজ-পুঞ্জ প্রসাদের ছলে,প্রদান প্রসন্ন ভাবে সবার উপর।কাহার মিলনে তুমি হাস কুতূহলে,কাহার মিলনে বাম,—শুনি পরস্পর।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 115