এ প্রাণ, রাতের রেলগাড়ি,

              দিল পাড়ি–

         কামরায় গাড়িভরা ঘুম,

              রজনী নিঝুম।

              অসীম আঁধারে

    কালি-লেপা কিছুনয় মনে হয় যারে

         নিদ্রার পারে রয়েছে সে

              পরিচয়হারা দেশে।

    ক্ষণ-আলো ইঙ্গিতে উঠে ঝলি,

         পার হয়ে যায় চলি

     অজানার পরে অজানায়,

         অদৃশ্য ঠিকানায়।

    অতিদূর-তীর্থের যাত্রী,

         ভাষাহীন রাত্রি,

    দূরের কোথা যে শেষ

         ভাবিয়া না পাই উদ্দেশ।

    চালায় যে নাম নাহি কয়;

         কেউ বলে, যন্ত্র সে, আর কিছু নয়।

মনোহীন বলে তারে, তবু অন্ধের হাতে

    প্রাণমন সঁপি দিয়া বিছানা সে পাতে।

বলে, সে অনিশ্চিত, তবু জানে অতি

           নিশ্চিত তার গতি।

নামহীন যে অচেনা বার বার পার হয়ে যায়

    অগোচরে যারা সবে রয়েছে সেথায়,

       তারি যেন বহে নিশ্বাস,

সন্দেহ-আড়ালেতে মুখ-ঢাকা জাগে বিশ্বাস।

         গাড়ি চলে,

নিমেষ বিরাম নাই আকাশের তলে।

     ঘুমের ভিতরে থাকে অচেতনে

         কোন্‌ দূর প্রভাতের প্রত্যাশা নিদ্রিত মনে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago