“এ তো বড়ো রঙ্গ’ ছড়াটির অনুকরণে লিখিত

 

এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ–

চার মিঠে দেখাতে পার যাব তোমার সঙ্গ।

         বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে শোন-পাপড়ি–

         তাহার অধিক মিঠে, কন্যা, কোমল হাতের চাপড়ি।

এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ–

চার সাদা দেখাতে পার যাব তোমার সঙ্গ।

         ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি–

         তাহার অধিক সাদা তোমার পষ্ট ভাষার দাবড়ি।

এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ–

চার তিতো দেখাতে পার যাব তোমার সঙ্গ।

         উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের সুক্ত–

         তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত।

এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ–

চার কঠিন দেখাতে পার যাব তোমার সঙ্গ।

         লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা–

         তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা।

এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ–

চার মিথ্যে দেখাতে পার যাব তোমার সঙ্গ।

         মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না–

         তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago