ঠাকুর, তব পায়ে নমোনমঃ,

পাপিষ্ঠ এই অক্ষমেরে ক্ষম,

আজ বসন্তে বিনয় রাখো মম

          বন্ধ করো শ্রীমদ্‌ভাগবত।

শাস্ত্র যদি নেহাত পড়তে হবে        

গীত-গোবিন্দ খোলা হোক-না তবে।

শপথ মম, বোলো না এই ভবে

            জীবনখানা শুধুই স্বপ্নবৎ।

একটা দিনের সন্ধি করিয়াছি,

       বন্ধ আছে যমরাজের সমর–

            আজকে শুধু এক বেলারই তরে

                  আমরা দোঁহে অমর দোঁহে অমর।

 

স্বয়ং যদি আসেন আজি দ্বারে

মান্‌ব নাকো রাজার দারোগারে–

কেল্লা হতে ফৌজ সারে সারে

            দাঁড়ায় যদি, ওঁচায় ছোরা-ছুরি,

বলব, “রে ভাই, বেজার কোরো নাকো,

গোল হতেছে, একটু থেমে থাকো,

কৃপাণ-খোলা শিশুর খেলা রাখো

            খ্যাপার মতো কামান-ছোঁড়াছুঁড়ি।

একটুখানি সরে গিয়ে করো

       সঙের মতো সঙিন ঝম-ঝমর।

             আজকে শুধু এক বেলারই তরে

                  আমরা দোঁহে অমর দোঁহে অমর।’

 

বন্ধুজনে যদি পুণ্যফলে

করেন দয়া, আসেন দলে দলে,

গলায় বস্ত্র কব নয়নজলে,

            “ভাগ্য নামে অতিবর্ষা-সম!

এক দিনেতে অধিক মেশামেশি

শ্রান্তি বড়োই আনে শেষাশেষি,

জান তো ভাই, দুটি প্রাণীর বেশি

            এ কুলায়ে কুলায় নাকো মম।

ফাগুন-মাসে ঘরের টানাটানি–    

       অনেক চাঁপা, অনেকগুলি ভ্রমর ।

            ক্ষুদ্র আমার এই অমরাবতী–

                  আমরা দুটি অমর, দুটি অমর।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago