রবীন্দ্রনাথ ঠাকুর

যা দিয়েছ আমার এ প্রাণ ভরি | ja diyechho amar e pran bhori

যা দিয়েছ আমার এ প্রাণ ভরি

       খেদ রবে না এখন যদি মরি।

              রজনীদিন কত দুঃখে সুখে

              কত যে সুর বেজেছে এই বুকে,

              কত বেশে আমার ঘরে ঢুকে

                    কত রূপে নিয়েছ মন হরি,

                    খেদ রবে না এখন যদি মরি।

 

       জানি তোমায় নিই নি প্রাণে বরি,

       পাই নি আমার সকল পূর্ণ কবে।

              যা পেয়েছি ভাগ্য বলে মানি,

              দিয়েছ তো তব পরশখানি,

              আছ তুমি এই জানা তো জানি–

                    যাব ধরি সেই ভরসার তরী।

                   খেদ রবে না এখন যদি মরি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

রাজসিংহ

প্রথম খণ্ডচিত্রে চরণপ্রথম পরিচ্ছেদ : তসবিরওয়ালীরাজস্থানের পার্‍বত্যপ্রদেশে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। রাজ্য ক্ষুদ্র…

4 days ago

কৃষ্ণকান্তের উইল

প্রথম পরিচ্ছেদহরিদ্রাগ্রামে এক ঘর বড় জমীদার ছিলেন। জমীদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড়…

4 days ago

রজনী

রজনীপ্রথম খণ্ডরজনীর কথাপ্রথম পরিচ্ছেদতোমাদের সুখদু:খে আমার সুখদু:খ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্নপ্রকৃতি।…

4 days ago

রাধারাণী

প্রথম পরিচ্ছেদরাধারাণী নামে এক বালিকা মাহেশে রথ দেখিতে গিয়াছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই।…

4 days ago

চন্দ্রশেখর

প্রথম খণ্ডপাপীয়সীপ্রথম পরিচ্ছেদ : দলনী বেগমসুবে বাঙ্গালা বেহার ও উড়িষ্যার অধিপতি নবাব আলিজা মীরকাসেম খাঁ…

4 days ago

যুগলাঙ্গুরীয়

যুগলাঙ্গুরীয়প্রথম পরিচ্ছেদদুইজনে উদ্যানমধ্যে লতামণ্ডপতলে দাঁড়াইয়াছিলেন। তখন প্রাচীন নগর তাম্রলিপ্তের চরণ ধৌত করিয়া অনন্ত নীল সমুদ্র…

4 days ago