উদাস হাওয়ার পথে পথে

          মুকুলগুলি ঝরে,

কুড়িয়ে নিয়ে এনেছি তাই

          লহো করুণ করে।

     যখন যাব চলে

          ফুটবে তোমার কোলে,

মালা গাঁথার আঙুল যেন

          আমার স্মরণ করে।

ও হাতখানি হাতে নিয়ে

     বসব তোমার পাশে

          ফুল-বিছানো ঘাসে,

কানাকানিরসাক্ষী রইবে তারা।

     বউ-কথা-কও ডাকবে তন্দ্রাহারা।

স্মৃতির ডালায় রইবে আভাসগুলি

          কালকে দিনের তরে।

     শিরীষ-পাতায় কাঁপবে আলো

               নীরব দ্বিপ্রহরে।

              – রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago