কেন চুপ করে আছি, কেন কথা নাই,

                          শুধাইছ তাই।

                কথা দিয়ে ডেকে আনি যারে

                          দেবতারে,

                বাহির দ্বারের কাছে এসে

                          ফিরে যায় হেসে।

                          মৌনের বিপুল শক্তিপাশে

                ধরা দিয়ে আপনে সে আসে

                          আসে পরিপূর্ণতায়

                হৃদয়ের গভীর গুহায়।

                অধীর আহ্বানে রবাহূত

                প্রসাদের মূল্য হয় চ্যুত।

       স্বর্গ হতে বর, সেও আনে অসম্মান

                          ভিক্ষার সমান।

       ক্ষুব্ধ বাণী যবে শান্ত হয়ে আসে

       দৈববাণী নামে সেই অবকাশে।

                নীরব আমার পূজা তাই,

                          স্তবগান নাই;

       আর্দ্র স্বরে ঊর্ধ্বপানে চেয়ে নাহি ডাকে,

                স্তব্ধ হয়ে থাকে।

       হিমাদ্রিশিখরে নিত্য নীরবতা তার

                ব্যাপ্ত করি রহে চারি ধার;

নির্লিপ্ত সে সুদূরতা বাক্যহীন বিশাল আহ্বান

          আকাশে আকাশে দেয় টান,

                   মেঘপুঞ্জ কোথা থেকে

                   অবারিত অভিষেকে

                   অজস্র সহস্রধারে

                   পুণ্য করে তারে।

না-কওয়ার না-চাওয়ার সেই সাধনায় হয়ে লীন

          সার্থক শন্তিতে যাক দিন।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago