ARTPOET.IN

মেছুয়াবাজার থেকে | mechhuyabajar theke

Getting your Trinity Audio player ready...

মেছুয়াবাজার থেকে

     পালোয়ান চারজন

পরের ঘরেতে করে

     জঞ্জাল-মার্জন।

          ডালায় লাগিয়ে চাপ

          বাক্সো করেছে সাফ,

       হঠাৎ লাগালো গুঁতো

                    পুলিসের সার্জন।

কেঁদে বলে, ‘আমাদের

            নেই কোনো গার্জন,

       ভেবেছিনু হেথা হয়

       নৈশবিদ্যালয়–

নিখর্‌চা জীবিকার

            বিদ্যা-উপার্জন।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top