ARTPOET.IN

মেঘ বলেছে যাব যাব | megh bolechhe jabo jabo

Getting your Trinity Audio player ready...

মেঘ বলেছে “যাব যাব’,

           রাত বলেছে “যাই’।

সাগর বলে,”কূল মিলেছে,

           আমি তো আর নাই।’

        দুঃখ বলে, “রইনু চুপে

        তাঁহার পায়ের চিহ্নরূপে।’

        আমি বলে, “মিলাই আমি,

                আর কিছু না চাই।’

ভুবন বলে, “তোমার তরে

            আছে বরণমালা।’

গগন বলে, “তোমার তরে

            লক্ষ প্রদীপ জ্বালা।’

প্রেম বলে যে, “যুগে যুগে

তোমার লাগি আছি জেগে।’

মরণ বলে, “আমি তোমার

              জীবন-তরী বাই।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top