মেঘনাদবধ কাব্য ষষ্ঠ সর্গ | Meghnadbodh Kabya Six Section Getting your Trinity Audio player ready... কুশাসনে ইন্দ্রজিৎ পূজে ইষ্টদেবেনিভৃতে; কৌশিক বস্ত্র,কৌশিক উত্তরি,চন্দনের ফোঁটা ভালে, ফুলমালা গলে।পুড়ে ধূপ দানে ধূপ; জ্বলিছে চৌদিকেপুত ঘৃতরসে দীপ; পুস্প রাশি রাশি,গন্ডারের শৃঙ্গে গড়া কোষা কোষী, ভরাহে জাহ্নবি, তব জলে, কলুষনাশিনীতুমি; পাশে হেম-ঘন্টা, উপহার নানাহেমপাত্রে; রুদ্ধ দ্বার;— বসেছে একাকীযমদূত, ভীমবাহু লক্ষণ পশিলামায়াবলে দেবালয়ে। ঝনঝনিল অসিপিধানে,ধ্বনিল বাজি তুণীর-ফলকে,কাঁপিল মন্দির ঘন বীরপদভরে।চমকি মুদিত আঁখি মিলিলা রাবণি।দেখিলা সম্মুখে বলী দেবকৃতি রথী—তেজস্বী মধ্যাহ্নে যথা দেব অংশুমালী;সাষ্টাঙ্গে প্রণমি শূর, কৃতাঞ্জলিপুটে,কহিলা “হে বিভাবসু, শুভক্ষণে আজিপূজিল তোমারে দাস, তেঁই, প্রভু, তুমিপবিত্রিলা লঙ্কাপুরী ও পদ-অর্পণে;কিন্তু কি কারণে,কহ, তেজস্বি, আইলারক্ষঃকুলরিপু নর লক্ষণের রূপেপ্রসাদিতে এ অধীনে? এ কি লীলা তব,প্রভাময়? ”পুনঃ বলী নমিলা ভূতলে।উত্তরিলা বীরদর্পে রৌদ্র দাশরথি;—”নহি বিভাবসু আমি, দেখ নিরখিয়া,রাবণি; লক্ষণ নাম, জন্ম রঘুকুলে;সংহারিত, বীরসিংহ, তোমায় সংগ্রামেআগমন হেথা মম; দেহ রণ মোরেঅবিলম্বে।” যথা পথে সহসা হেরিলেঊর্দ্ধফণা ফণীশ্বরে, ত্রাসে হীনগতিপথিক, চাহিলা বলী লক্ষণের পানেসভয় হইল আজি ভয়শূ্ন্য হিয়া;প্রচন্ড উত্তাপে পিন্ড হায় রে গলিল;গ্রাসিল মিহিরে রাহু, সহসা আঁধারিতেজপুঞ্জ ;অম্বুনাথে নিদাঘ শুষিল;পশিল কৌশলে কলি নলের শরীরে;বিস্ময়ে কহিলা শূর, “সত্য যদি তুমিরামানুজ,কহ,রথি,কি ছলে পশিলারক্ষোরাজপুরে আজি? রক্ষঃ শত শত,যক্ষপতিত্রাস বলে, ভীম-অস্ত্রপাণি,রক্ষিছে নগরদ্বার;শৃঙ্গধরসমএ পুর-প্রাচীর উচ্চ;—প্রাচীর উপরে-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 154