দূর হতে ভেবেছিনু মনে

দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে।

                 তুমি বিভীষিকা,

দুঃখীর বিদীর্ণ বক্ষে জ্বলে তব লেলিহান শিখা।

দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ-পানে,

                 সেথা হতে বজ্র টেনে আনে।

ভয়ে ভয়ে এসেছিনু দুরুদুরু বুকে

                       তোমার সম্মুখে

তোমার ভ্রূকুটিভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, —

                 নামিল আঘাত।

                 পাঁজর উঠিল কেঁপে,

                       বক্ষে হাত চেপে

           শুধালেম, “আরো কিছু আছে নাকি,

                       আছে বাকি

                              শেষ বজ্রপাত?’

                       নামিল আঘাত।

      এইমাত্র?  আর কিছু নয়?

                 ভেঙে গেল ভয়।

      যখন উদ্যত ছিল তোমার অশনি

তোমারে আমার চেয়ে বড়ো ব’লে নিয়েছিনু গনি।

      তোমার আঘাত-সাথে নেমে এলে তুমি

           যেথা মোর আপনার ভূমি।

                 ছোটো হয়ে গেছ আজ।

                       আমার টুটিল সব লাজ।

                 যত বড়ো হও,

      তুমি তো মৃত্যুর চেয়ে বড়ো নও।

আমি মৃত্যু-চেয়ে বড়ো এই শেষ কথা বলে

           যাব আমি চলে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

অথৈজল

বাড়িতে কেউ নেই। ডিসপেনসারির কাজ সেরে এইমাত্র বাজার থেকে ফিরে এসেছি।পাড়ার সনাতন চক্কত্তি বাইরের বৈঠকখানায়…

2 weeks ago

অনশ্বর

রামলালের চাকরিটা গেল।এমন কিছু নয়, সামান্য ত্রিশ টাকা মাইনের গ্রাম্য বালিকা বিদ্যালয়ের হেড পণ্ডিতের পদ।…

2 weeks ago

অনুবর্তন

ওয়েলেসলি স্ট্রীটের আর পিটার লেনের মোড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুল-বাড়িটা বেশ সরগরম হইয়া উঠিয়াছে। বেলা দশটা।…

2 weeks ago

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

3 weeks ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

3 weeks ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

3 weeks ago