করেছিনু যত সুরের সাধন

                   নতুন গানে,

খসে পড়ে তার স্মৃতির বাঁধন

                   আলগা টানে।

পুরানো অতীতে শেষে মিলে যায়–

                   বেড়ায় ঘুরে,

প্রেতের মতন জাগায় রাত্রি

                   মায়ার সুরে।    

               ২

ধরা নাহি দেয় কণ্ঠ এড়ায়

                   যে সুরখানি

স্বপ্নগহনে লুকিয়ে বেড়ায়

                   তাহার বাণী।

বুকের কাঁপনে নীরবে দোলে সে

                   ভিতরপানে,

মায়ার রাগিণী ধ্বনিয়া তোলে সে

                   সকলখানে।

               ৩

দিবস ফুরায়, কোথা চলে যায়

                   মর্তকায়া–

বাঁধা পড়ে থাকে ছবির রেখায়

                   ছায়ার ছায়া।

নিত্য ভাবিয়া করি যার সেবা

দেখিতে দেখিতে কোথা যায় কেবা,

স্বপ্ন আসিয়া রচি দেয় তার

                   রূপে মায়া।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago