মরীচিকা | morichika Getting your Trinity Audio player ready... কেন আসিতেছ মুগ্ধ মোর পানে ধেয়েওগো দিক্ভ্রান্ত পান্থ, তৃষার্ত নয়ানেলুব্ধ বেগে। আমি যে তৃষিত তোমা চেয়ে!আমি চিরদিন থাকি এ মরুশয়ানেসঙ্গীহারা। এ তো নহে পিপাসার জল,এ তো নহে নিকুঞ্জের ছায়া, পক্ব ফলমধুরসে ভরা, এ তো নহে উৎসধারেসিঞ্চিত সরস স্নিগ্ধ নবীন শাদ্বলনয়ননন্দন শ্যাম। পল্লবমাঝারেকোথায় বিহঙ্গ কোথা মধুকরদল।শুধু জেনো, একখানি বহ্নিসম-শিখাতপ্ত বাসনার তুলি আমার সম্বল–অনন্ত পিপাসাপটে এ কেবল লিখাচিরতৃষার্তের স্বপ্নমায়ামরীচিকা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 101