মরণ রে | moron re Getting your Trinity Audio player ready... মরণ রে,তুঁহু মম শ্যামসমান।মেঘবরণ তুঝ, মেঘজটাজুট,রক্ত কমল কর, রক্ত অধর-পুট,তাপ-বিমোচন করুণ কোর তবমৃত্যু-অমৃত করে দান।তুঁহু মম শ্যামসমান।মরণ রে,শ্যাম তোঁহারই নাম!চির বিসরল যব নিরদয় মাধবতুঁহু ন ভইবি মোয় বাম,আকুল রাধা-রিঝ অতি জরজর,ঝরই নয়ন দউ অনুখন ঝরঝর।তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর,তুঁহু মম তাপ ঘুচাও,মরণ, তু আও রে আও।ভুজপাশে তব লহ সম্বোধয়ি,আঁখিপাত মঝু আসব মোদয়ি,কোরউপর তুঝ রোদয়ি রোদয়ি,নীদ ভরব সব দেহ।তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি,রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি,হিয় হিয় রাখবি অনুদিন অনুখন,অতুলন তোঁহার লেহ।দূর সঙে তুঁহু বাঁশি বজাওসি,অনুখন ডাকসি, অনুখন ডাকসিরাধা রাধা রাধা।দিবস ফুরাওল, অবহুঁ ম যাওব,বিরহতাপ তব অবহুঁ ঘুচাওব,কুঞ্জবাট’পর অবহুঁ ম ধাওব,সব কছু টুটইব বাধা।গগন সঘন অব, তিমিরমগন ভব,তড়িত চকিত অতি, ঘোর মেঘরব,শালতালতরু সভয় তবধ সব,পন্থ বিজন অতি ঘোর —একলি যাওব তুঝ অভিসারে,যা’ক পিয়া তুঁহু কি ভয় তাহারে,ভয় বাধা সব অভয় মুরতি ধরি,পন্থ দেখাওব মোর।ভানুসিংহ কহে — ছিয়ে ছিয়ে রাধা,চঞ্চল হৃদয় তোহারি,মাধব পহু মম, পিয় স মরণসেঅব তুঁহু দেখ বিচারি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 87