তরুশাখা উপরে, শিখিনি,
       কেনে লো বসিয়া তুই বিরস বদনে?
না হেরিয়া শ্যামচাঁদে,      তোরও কি পরাণ কাঁদে,
            তুইও কি দুঃখিনী!
      আহা!কে না ভালবাসে রাধিকারমণে?
      কার না জুড়ায় আঁখি শশী, বিহঙ্গিনি?

 

 

             আয়,পাখি,আমরা দুজনে
      গলা ধরাধরি করি ভাবি লো নীরবে;
নবীন নীরদে প্রাণ;               তুই করেছিস্ দান—
            সে কি তোর হবে?
     আর কি পাইবে রাধা রাধিকারঞ্জনে?
     তুই ভাব্ ঘনে ধনি,আমি শ্ৰীমাধবে!

 

 

              কি শোভা ধরয়ে জলধর,
       গভীর গরজি যবে উড়ে সে গগনে!
স্বর্ণবর্ণ শক্র-ধনু—                 রতনে খচিত তনু—
           চূড়া শিরোপর;
      বিজলী কনক দাম পরিয়া যতনে,
      মুকুলিত লতা যথা পরে তরুবর!

 

 

            কিন্তু ভেবে দেখ্ লো কামিনি,
     মম শ্যাম-রূপ অনুপম ত্রিভুবনে!
হায়,ও রূপ-মাধুরী,                কার মন নাহি চুরি,
           করে,রে শিখিনি!
    যার অাঁখি দেখিয়াছে রাধিকামোহনে,
    সেই জানে কেনে রাধা কুলকলঙ্কিনী!

 

 

             তরুশাখা উপরে, শিখিনি,
      কেনে লো বসিয়া তুই বিরসবদনে?
না হেরিয়া শ্যামচাঁদে,         তোর কি পরাণ কাঁদে
            তুই কি দুঃখিনী?
     আহা!কে না ভালবাসে শ্রীমধুসূদনে?
     মধু কহে, যা কহিলে,সত্য বিনোদিনি!

-মাইকেল মধুসূদন দত্ত

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago