তল্লাস করেছিনু, হেথাকার বৃক্ষের

চারি দিকে লক্ষণ মধু-দুর্ভিক্ষের।

মৌমাছি বলবান পাহাড়ের ঠাণ্ডার,

সেখানেও সম্প্রতি ক্ষীণ মধুভাণ্ডার–

হেন দুঃসংবাদ পাওয়া গেছে চিঠিতে।

এ বছর বৃথা যাবে মধুলোভ মিটিতে।

তবু কাল মধু-লাগি করেছিনু দরবার,

আজ ভাবি অর্থ কি আছে দাবি করবার।

মৌচাক-রচনায় সুনিপুণ যাহারা

তুমি শুধু ভেদ কর তাহাদের পাহারা।

মৌমাছি কৃপণতা করে যদি গোড়াতেই,

জাস্তি না মেলে তবু খুশি রব থোড়াতেই।

তাও কভু সম্ভব না হয় যদিস্যাৎ

তা হলে তো অবশেষে শুধু গুড় দদ্যাৎ।

অনুরোধ না মিটুক মনে নাহি ক্ষোভ নিয়ো,

দুর্লভ হলে মধু গুড় হয় লোভনীয়।

মধুতে যা ভিটামিন কম বটে গুড়ে তা,

পূরণ করিয়া লব টমেটোয় জুড়ে তা।

এইভাবে করা ভালো সন্তোষ-আশ্রয়–

কোনো অভাবেই কভু তার নাহি নাশ রয়।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

2 days ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

2 days ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

2 days ago

কেদার রাজা

একদুপুর বেলায় নীলমণি চাটুজ্জে বাড়ি ফেরবার পথে গ্রামের মুদির দোকানে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো ছিবাস,…

2 days ago

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

3 days ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

5 days ago