বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই?

বিহরিছে সমীরণ, কুহরিছে পিকগণ,

মথুরায় উপবন কুসুমে সাজিল ওই।

বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই?

 

বিকচ বকুল ফুল দেখে যে হতেছে ভুল,

কোথাকার অলিকুল গুঞ্জরে কোথায়!

এ নহে কি বৃন্দাবন? কোথা সেই চন্দ্রানন?

ওই কি নূপুরধ্বনি বনপথে শুনা যায়?

একা আছি বনে বসি, পীত ধড়া পড়ে খসি,

সোঙরি সে মুখশশী পরান মজিল সই।

বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই?

 

এক বার রাধে রাধে ডাক্‌ বাঁশি, মনোসাধে,

আজি এ মধুর চাঁদে মধুর যামিনী ভায়।

কোথা সে বিধুরা বালা, মলিন মালতীমালা,

হৃদয়ে বিরহ-জ্বালা, এ নিশি পোহায়, হায়।

কবি যে হল আকুল, এ কি রে বিধির ভুল,

মথুরায় কেন ফুল ফুটেছে আজি লো সই?

বাঁশরি বাজাতে গিয়ে বাঁশরি বাজিল কই?

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

দুই বাড়ি

১. রামতারণ চৌধুরীরামতারণ চৌধুরী সকালে উঠিয়া বড় ছেলে নিধুকে বলিলেন—নিধে, একবার হরি বাগদীর কাছে গিয়ে…

9 hours ago

অশনি সংকেত

নদীর ঘাটে তালগাছের গুঁড়ি দিয়ে ধাপ তৈরী করা হয়েছে। দুটি স্ত্রীলোক স্নানরতা। একটি স্ত্রীলোক অপেক্ষাকৃত…

2 days ago

বিপিনের সংসার

প্রথম পরিচ্ছেদ১বিপিন সকালে উঠিয়া কলাই-চটা পেয়ালাটায় সবে এক পেয়ালা চা লইয়া বসিয়াছে, এমন সময়ে দেখা…

4 days ago

সীতারাম

সীতারামপ্রথম খণ্ডদিবা-গৃহিণীপ্রথম পরিচ্ছেদপূর্বকালে, পূর্ববাঙ্গালায় ভূষণা নামে এক নগরী ছিল। এখন উহার “ভূষ্য‍ণো |” যখন কলিকাতা…

1 week ago

দেবী চৌধুরাণী

দেবী চৌধুরাণী – ১ম খণ্ডপ্রথম খণ্ডপ্রথম পরিচ্ছেদ“ও পি–ও পিপি–ও প্রফুল্ল–ও পোড়ারমুখী ।”“যাই মা ।”মা ডাকিল–মেয়ে…

1 week ago

আনন্দমঠ

আনন্দমঠ – ১ম খণ্ডপ্রথম পরিচ্ছেদ১১৭৬ সালে গ্রীষ্মকালে এক দিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল।…

1 week ago