ARTPOET.IN

ভেলার মতো বুকে টানি | bhelar moto buke tani

Getting your Trinity Audio player ready...

ভেলার মতো বুকে টানি

                   কলমখানি

       মন যে ভেসে চলে।

ঢেউয়ে ঢেউয়ে বেড়ায় দুলে

                   কূলে কূলে

       স্রোতের কলকলে।

ভবের     স্রোতের কলকলে।

 

এবার কেড়ে লও এ ভেলা

                   ঘুচাও খেলা

       জলের কোলাহলে।

অধীর     জলের কোলাহলে।

এবার তুমি ডুবাও তারে

                   একেবারে

       রসের রসাতলে।

গভীর     রসের রসাতলে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top