এই নেয়েছ, ভাত খেয়েছ, ঘন্টাখানেক হবে- আবার কেন হঠাৎ হেন নামলে এখন টবে? একলা ঘরে ফুর্তি ভরে লুকিয়ে দুপুরবেলা, স্নানের ছলে ঠান্ডা জলে জল ছপ্ছপ্ খেলা। জল ছিটিয়ে, টব পিটিয়ে, ভাবছ, ‘আমোদ ভারি- কেউ কাছে নাই, যা খুশি তাই করতে এখন পারি।’ চুপ্ চুপ্ চুপ্- ঐ দুপ্ দুপ্! ঐ জেগেছে মাসি, আসছে ধেয়ে, শুনতে পেয়ে দুষ্ট মেয়ের হাসি।